Friday, March 20, 2020

নতুন আক্রান্ত ৩, একজন সঙ্কাটাপন্ন, মোট শনাক্ত ২০

ফাতেহ ডেস্ক

দেশে নতুন করে আরো তিনজন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কভিডে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০। এদের মধ্যে একজন ইতালি ভ্রমণ করেছেন। বাকি দুজন ইতালি থেকে আসা লোকের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতান এ কথা জানান।

নাসিমা সুলতানা বলেন, দেশে কভিড-১৯ এ এখন পর্যন্ত মোট ২০ জন আক্রান্ত হয়েছেন। আর একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো ৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন মহিলা (৩০), পুরুষ (৩০) ও বয়স্ক পুরুষ (৭০)। তবে বয়স্ক ব্যক্তির অবস্থা ক্রিটিক্যাল। তিনি আইসিইউতে আছেন। নতুন আক্রান্তদের একজন ইতালি ভ্রমণ করে ফিরেছেন। আর আক্রান্ত বয়স্ক ব্যক্তি ও নারী বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে ছিলেন।

তিনি আরো বলেন, যারা বিদেশ থেকে আসছেন অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টিনে অবস্থান করবেন। পরিবারের লোকজনের সঙ্গে কন্টাক্ট করবেন না। খাবারও ঘরে বসে খেতে হবে। তাদের ব্যবহার করা জিনিস আলাদাভাবে পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে এসব জিনিস অন্য কেউ ব্যবহার করবেন না। এরপরেও এসব পরামর্শ না মানলে সরকার আরো কঠোর হবে। ইতোমধ্যে জরিমানা করা হচ্ছে সারাদেশে।

পোস্টার ও লিফলেট দিয়ে আমরা প্রচার করছি উল্লেখ করে নাসিমা সুলতানা বলেন, তারপরও সবাইকে বলছি একটি টিস্যু পুনরায় ব্যবহার করা যাবে না। হাঁচি-কাশির পর সাবান পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুয়ে ফেলতে হবে। সামান্য জ্বর বোধ করলে ঘরে থাকবেন। জরুরি প্রয়োজন হলে মাস্ক পরবেন।

-এ

The post নতুন আক্রান্ত ৩, একজন সঙ্কাটাপন্ন, মোট শনাক্ত ২০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a7%a9-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95/

No comments:

Post a Comment