ফাতেহ ডেস্ক
ডেল্টা মেডিকেল কলেজে এন্ড হসপিটালের একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (২২ মার্চ) তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে।
তিনি মিরপুরের টোলারবাগের এক করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীর চিকিৎসা করেছিলেন। হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন ৩০ বছর বয়সী ওই চিকিৎসক। বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশনের প্রধান প্রশাসক ডা. নিরুপম দাস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রবিবার তার (ওই চিকিৎসকের) ভাইরাস ইনফেকশনের প্রতিবেদন এসেছে। বর্তমানে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-মৈত্রী হাসপাতালের করোনা ইউনিটে চিকিতসাধীন আছেন, শ্বাসকষ্ঠ থাকায় তার অবস্থা আশঙ্কাজনক।
-এ
The post বাংলাদেশে ১ম করোনায় আক্রান্ত চিকিৎসক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a7%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0/
No comments:
Post a Comment