Sunday, March 1, 2020

মেয়র পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফাতেহ ডেস্ক

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাদ পড়ছেন দুই স্বতন্ত্র প্রার্থী। আর যাচাই-বাছাই শেষে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে ২০৯ জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে ৯, কাউন্সিলর পদে ২২০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৮ মনোনয়নপত্র জমা দেন। রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হয় যাচাই-বাছাই। এতে নানা কারণে ২ মেয়র এবং ১১ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বৈধতা পাওয়া প্রার্থীদের মধ্যে আছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলাসহ সামগ্রিক বিষয়ে নির্দেশনা দেন চট্টগ্রাম সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

তফসিল অনুযায়ী ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ৯ মার্চ প্রতীক বরাদ্দের পরই শুরু হবে ভোটের আনুষ্ঠনিক প্রচার। ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

-এ

The post মেয়র পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a7%ad-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8/

No comments:

Post a Comment