Thursday, March 19, 2020

এবার কাশ্মীরেও করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক

কাশ্মীরেও হানা দিল প্রাণঘাতী করোনা ভাইরাস। বুধবার (১৮ মার্চ) কাশ্মীরের শ্রীনগরে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগরের মেয়র জুনাইদ আজিম মাত্তু।

তিনি কয়েক দফা টুইট করেছেন। টুইট বার্তায় তিনি বলেন, কিছুক্ষণ আগেই আমি জানতে পেরেছি যে, শ্রীনগরে প্রথমবারের মতো একজন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার সকাল জুনাইদ আজিম সবাইকে বাড়িতেই থাকার নির্দেশ দিয়েছেন। অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এক টুইট বার্তায় তিনি বলেন, আমি শ্রীনগরের সবাইকে বৃহস্পতিবার সকাল থেকে বাড়িতেই অবস্থানের অনুরোধ করছি। খুব বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। কারো যদি ফ্লু জাতীয় কোনো লক্ষণ দেখা দেয় তবে দ্রুত নিজেকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, যদি লক্ষণ খারাপের দিকে যায় তবে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। টুইট বার্তায় তিনি বার বার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, আমি বার বার সবাইকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। আতঙ্কিত হলে চলবে না। সবচেয়ে ভালো হয় এই মুহূর্তে বাড়িতেই অবস্থান করা এবং বিভিন্ন নির্দেশনা মেনে চলা।

সরকারের মুখপাত্র রোহিত কানসাল এক টুইট বার্তায় বলেন, প্রথম করোনার পজেটিভ কেস কাশ্মির-খানইয়ারের শ্রীনগরে। যিনি আক্রান্ত হয়েছেন তিনি সম্প্রতি অন্য দেশ সফর করেছেন। চলতি মাসের ১৬ তারিখে তিনি দেশে প্রবেশ করেছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।

করোনা থেকে বাঁচতে কমপক্ষে ৩শ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন কানসাল। তিনি সবাইকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। করোনার কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

-এ

The post এবার কাশ্মীরেও করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95/

No comments:

Post a Comment