Monday, March 2, 2020

কোনো ধর্মই অন্য ধর্মের নিরাপরাধ মানুষকে হত্যার পরামর্শ দেয় না: জাকির নায়েক

ফাতেহ ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সহিংসতায় মুখ খুললেন ভারতের প্রখ্যাত ধর্মীয় বক্তা ড. জাকির নায়েক। সহিংসতার সময় মুসলিমদের জীবন বাঁচাতে এগিয়ে আসা হিন্দু ও শিখদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে হিন্দুদের প্রাণ বাঁচাতে যেসব মুসলিম এগিয়ে গেছেন তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আজ সোমবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট দেন। তিনি বলেন, দিল্লিতে সহিংসতার সময় নিজেদের জীবন বিপন্ন করে যেসব হিন্দু ও শিখ ভাইরা মুসলিমদের জীবন সুরক্ষা করেছেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইভাবে যেসব মুসলিম ভাইরা হিন্দুদের প্রাণ বাঁচিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সহিংসতার সময় মুসলিমদের প্রাণ বাঁচাতে গিয়ে অনেক হিন্দুও নিহত হয়েছেন।

জাকির নায়েক আরো বলেন, তাদের এই জীবন উৎসর্গ করার জন্য আমরা তাদের প্রতি ঋণী থাকবো। মনে রাখবেন, কোনো ধর্মই অন্য ধর্মের নিরাপরাধ মানুষকে হত্যার পরামর্শ দেয় না। তাই যারা এই কাজ করে বেড়াচ্ছে তাদের থেকে সতর্ক থাকুন।

-এ

The post কোনো ধর্মই অন্য ধর্মের নিরাপরাধ মানুষকে হত্যার পরামর্শ দেয় না: জাকির নায়েক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/

No comments:

Post a Comment