Tuesday, March 3, 2020

এক দিনেই ৩২৭ সিরিয় সেনাকে হত্যা করলো তুরস্ক

ফাতেহ ডেস্ক

সিরিয়া-তুরস্ক পরিস্থিতি চূড়ান্ত সংঘাতে রূপ নিয়েছে। চরম উত্তেজনার মধ্যে তুর্কি অভিযানে এক দিনেই ৩২৭ সিরিয় সেনা নিহত হয়েছে। এ ছাড়াও একটি যুদ্ধবিমান, একটি ড্রোন, ছয়টি ট্যাংক, পাঁচটি রকেট লাঞ্চার এবং ২টি বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কয়েক দিন ধরে দুই দেশের চলমান সংঘাতের মধ্যে সিরিয়ার ইদলিবে ‘অপারেশন স্প্রিং শিল্ড’ পরিচালনা করছে তুরস্ক। এই অভিযানে এসব সেনাকে হত্যা ও যুদ্ধসরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (০৩ মার্চ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় ৩২৭ সিরিয়ান সেনাকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একটি যুদ্ধবিমান, একটি ড্রোন, ছয়টি ট্যাংক, পাঁচটি রকেট লাঞ্চার এবং ২টি বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

এসব অস্ত্র ধ্বংসের পাশাপাশি আসাদ বাহিনীর তিনটি সাঁজোয়া যান, ছয়টি সামরিক যান এবং গোলাবারুদ রাখার একটি ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তুর্কি মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আসাদ বাহিনীর হামলায় উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে এক তুর্কি সেনা নিহত হয়েছে।
এর আগে গেল রোববার ইদলিবে তুর্কি সেনারা আসাদ বাহিনীর দুই সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করে।

-এ

The post এক দিনেই ৩২৭ সিরিয় সেনাকে হত্যা করলো তুরস্ক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a7%a9%e0%a7%a8%e0%a7%ad-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/

No comments:

Post a Comment