Friday, March 20, 2020

সৌদি আরবে সব ধরনের যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত

ফাতেহ ডেস্ক

সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট ও বাস-ট্রেন-ট্যাক্সি চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। শনিবার (২১ মার্চ) থেকে আগামী ১৪ দিন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে কর্তৃপক্ষের বরাতে খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের স্বরাষ্ট্র বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, নতুন এ নির্দেশ শনিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে কার্যকর হবে। তবে যেসব ফ্লাইট জরুরী প্রয়োজনে পরিচালনা করা হবে এবং চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত থাকবে সেগুলো সহ ব্যক্তিগত বিমান বিশেষ অনুমতি নিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত ২৭৪ জন আক্রান্ত হয়েছেন। তবে দেশটিতে এখনও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

ভাইরাসটির বিস্তার রোধে এর আগে বিভিন্ন পদক্ষেপ নেয় সৌদি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরবের মক্কায় কাবা শরীফ ও মদিনায় মসজিদে নববী ছাড়া সকল মসজিদে অনির্দিষ্টকালের জন্য নামাজ বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উদ্ভূত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে।

-এ

The post সৌদি আরবে সব ধরনের যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be/

No comments:

Post a Comment