Monday, March 2, 2020

বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করছি: আল্লামা আহমদ শফী

ফাতেহ ডেস্ক

বিভিন্ন দেশে মুসলমানের ওপর নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে হেফাজত ইসলামের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার কাছে দোয়া করি, বিশ্বের সকল মুসলমানের ওপর শান্তি বর্ষিত হোক।

আজ সোমবার (২ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইসলামি মহা সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

পরে তিনি কলেজ মাঠের সম্মেলনে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, মুসলমানদের বিরুদ্ধে যারা নানাভাবে ষড়যন্ত্র করছেন, অন্যায়-অত্যাচার করছেন মুসলমানদের বন্ধু কিংবা শুভাকাঙ্খী হতে পারেন না। এ সময় তিনি বিশ্বের মুসলমানের জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

এর আগে আল্লামা আহমদ শফি হেলিকপ্টারযোগে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসেন। হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফির কুড়িগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত সম্মেলনে লক্ষাধিক মুসল্লি অংশ নেন।

সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মহাসম্মেলনে আরও বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি, মাওলানা নুরুল ইসলাম জিহাদীসহ স্থানীয় আলেমরা।

-এ

The post বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করছি: আল্লামা আহমদ শফী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be/

No comments:

Post a Comment