ফাতেহ ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিওতে নেয়া হয়েছে। ছেলে মাওলানা আনাস মাদানী দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বৃহস্পতিবার আল্লামা আহমদ শফী হাফিজাহুল্লাহর ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী বিষয়টির নিশ্চিত করে। আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হলেও লাঞ্চে ইনফেকশন ধরা পড়েছে। হজরতের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেন তিনি।
গত মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকার গেন্ডারিয়াস্থ ধোপখোলা মাঠে নিয়ে আসা হয়। এরপর আসগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. মতিউর রহমানের অধীনে অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা চলছিলো।
প্রায় ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন তিনি।
-এ
The post আইসিওতে আল্লামা আহমদ শফী, দোয়ার আবেদন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%93%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%ab%e0%a7%80/
No comments:
Post a Comment