Wednesday, April 15, 2020

আল্লামা আহমদ শফীর সুস্থতায় দেশবাসীর কাছে বেফাকের দোয়ার আবেদন

ফাতেহ ডেস্ক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, হাইআতুল উলইয়া বাংলাদেশের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম, শায়খুল ইসলাম, শায়খুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী শারীরিক দুর্বলতা ও বিভিন্ন শারিরীক জটিলতার কারণে, গতকাল মঙ্গলবার ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে,তাঁর বর্তমান অবস্থা উন্নতির দিকে। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছে বেফাক।

১০৩ বছরের বেশি বয়সী দেশের শীর্ষ আলেম ও সর্বজন শ্রদ্ধেয় বুযুর্গ আল্লামা শাহ আহমদ শফী এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদিতে ভুগছেন।

তাঁর দ্রুত সুস্থতা ও নেক হায়াতের জন্য জন্য মহান আল্লাহ শাহী দরবারে ‘কায়মনোবাক্যে’ দু’আ করার জন্য বেফাক মহাসচিব ও হাইআর ভারপ্রাপ্ত কো-চেয়ারম্যান আল্লামা আবদুল কুদ্দুস দেশবাসীর কাছে বিশেষত দেশের সকল আলেম উলামা এবং কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলমানদের নিকট দোয়ার আবেদন জানিয়েছেন।

The post আল্লামা আহমদ শফীর সুস্থতায় দেশবাসীর কাছে বেফাকের দোয়ার আবেদন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%ab%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a4/

No comments:

Post a Comment