ফাতেহ ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে সারা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয়।
সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮’র ক্ষমতাবলে সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
সারা দেশে সন্ধ্যা ৬টার পর কেউ বাইরে যেতে পারবে না বলে এই ঘোষণায় নির্দেশনা জানানো হয়। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও নির্দেশনায় বলা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা আক্তার দেশ রূপান্তরকে বৃস্পতিবার রাতে এ বিষয়ে বলেন, দেশের বেশিরভাগ জেলায় করোনার রোগী পাওয়া যাওয়ায় এ সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, এ আইনের আওতায় সরকার করোনা প্রতিরোধে যা যা ব্যবস্থা নেয়ার তা নিতে পারবে।
-এ
The post করোনায় সারা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9d/
No comments:
Post a Comment