ফাতেহ ডেস্ক
বিশিষ্ট আলেম রাজনীতিবিদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার বাদ মাগরিব ইসলামি ব্যাংক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয় ফাতেহ টোয়েন্টিফোরকে নিশ্চিত করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
তিনি জানান, ইফতারের আগে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। বাদ মাগরীব ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
-এ
The post ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী আর নেই appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d/
No comments:
Post a Comment