ফাতেহ ডেস্ক:
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফতে ইসলামীর আমীর ও জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী এবং খেলাফতে ইসলামীর মহাসচিব ও জোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান। আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা আবদুল লতিফ নেজামীর ছিলেন ইসলামি রাজনীতির জীবন্ত কোষ। ১৯৬২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সকল জাতীয় ও ঈমানী আন্দোলনে তিনি অতুলণীয় ভূমিকা পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ছিলেন। তার মতো এমন সাদামাটা জীবনের অধিকারী ও সহজ সরল রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে বিরল।
নেতৃদ্বয় বলেন, ইসলামি আন্দোলনের বিভিন্ন বাঁক ও প্রতিকূল মুহূর্তেও তিনি আক্রমণাত্মক বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন হাসিমুখে। এটা তার বিশেষ বৈশিষ্ট্য ছিলো। মাওলানা নেজামীর ইন্তেকালে আমরা অভিভাবক হারালাম। দেশ ও জাতি হারালো একজন বরেণ্য আলেমে দ্বীন ও প্রাজ্ঞ রাজনীতিবিদকে।
দলের চেয়ারম্যানের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাঁর প্রিয় মুখলিস, আলেম বান্দাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমীন।
উল্লেখ্য, আবদুল লতিফ নেজামীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাযা আগামীকাল সকাল ১০ টায় তার নিজে গ্রাম নরসিংদীর শিবপুরের মুন্সেফের চর ইটাখোলা মোড় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
The post মাওলানা নেজামীর ইন্তেকালে খেলাফতে ইসলামীর আমীর-মহাসচিবের শোক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/
No comments:
Post a Comment