Wednesday, June 3, 2020

গণপরিবহণে তৃতীয় দিনেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

ফাতেহ ডেস্ক:

গণপরিবহণ চলাচলের তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে বেড়েছে যান চলাচল। অনেক জায়গাতেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাস টর্মিনালগুলোতে বাড়ছে মানুষের ভিড়।

স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে আন্তঃনগর ট্রেন চলাচল করছে। ট্রেনে উঠার আগে যাত্রীদের জীবণুনাশক স্প্রে ছিটিয়ে জীবাণু মুক্ত করা হচ্ছে।

সকাল সাতটায় সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া, আজ থেকে চট্টগ্রাম-চাঁদপুর রুটে আরো একটি ট্রেন চলাচল করবে।

এদিকে দুরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি মানা হলেও অভ্যন্তরীন রুটের বাসগুলোতে তা মানা হচ্ছেনা। বাড়তি ভাড়া নিলেও স্বাস্থ্যবিধি না মানায় ক্ষোভ প্রকাশ করছে যাত্রীরা। অন্যদিকে সারাদেশে নৌযান চলাচল শুরু হওয়ায় ঘাটগুলোতে কমেছে মানুষের চাপ।

-এ

The post গণপরিবহণে তৃতীয় দিনেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be/

No comments:

Post a Comment