আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের বন্দর নগরী জাফার একটি প্রাচীন কবরস্থান গুড়িয়ে দিয়ে সেখানে বসতি গড়ার কাজ শুরু করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইজরাইল। সোমবার সকাল থেকে কবরস্থানটি দখলদার ইজরাইল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে থাকে। শত শত কবর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়।
নগরীতে জুমার নামাজের ওপর বিধিনিষেধ আরোপ এবং কবরস্থানটি ভেঙে ফেলার নোটিস জারির পর থেকে গত এক সপ্তাহ ধরে ওই বন্দর নগরী ফিলিস্তিনিদের বিক্ষোভে উত্তাল হয়ে আছে।
জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম শেখ ইকরিমা সাবরি এ ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্বতা ঘোষণা করেছেন।
উল্লেখ্য, আল-আসাফ নামে ওই মুসলিম কবরস্থানটি অটোমান সাম্রাজ্যের আমলে গড়ে উঠে। ১৯৪৮ সালে আরব-ইজরাইল যুদ্ধের পর থেকে জাফার কর্তৃত্ব ইজরাইলের হাতে চলে যায়। তেলআবিব নগরীর তত্ত্বাবধানে এখন চলছে জাফা।
The post ফিলিস্তিনি কবরস্থান গুড়িয়ে ইহুদি বসতি গড়ছে ইজরাইল! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf/
No comments:
Post a Comment