ফাতেহ ডেস্ক:
রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার সিএমএইচে মারা যান তিনি। এ নিয়ে করোনায় সারাদেশে ৩৮ চিকিৎসক মারা গেলেন।
সকালে ঢাকা সিএমএইচে আনুষ্ঠানিকতা শেষে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের মরদেহ নেয়া হচ্ছে গ্রামের বাড়ি সাতক্ষীরায়। সেখানেই তার দাফন হবে বলে জানিয়েছে পরিবার।
প্রায় ৩ সপ্তাহ আগে নমুনা পরীক্ষায় ডা. মুজিবুর রহমানের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি ঢাকার কেয়ার মেডিকেল কলেজে মেডিসিনের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সাভার এনাম মেডিকেল ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
-এ
The post করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/
No comments:
Post a Comment