Tuesday, June 9, 2020

বাগদাদ বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

ফাতেহ ডেস্ক:

ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছেই একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আরব নিউজ জানায়, সোমবার দিনশেষে বিমানবন্দরের দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্রটি নিক্ষিপ্ত হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের সেনাদের সামরিক একটি ঘাঁটি রয়েছে।

তবে এর নেপথ্যে কে বা কারা তা উদঘাটনের জন্য অনুসন্ধান অভিযান শুরু করেছে নিরাপত্তা রক্ষাকারীরা। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সদর দপ্তরের কাছে।

৬ মে প্রথম সামরিক সেক্টরের কাছে তিনটি রকেট হামলা হয়।

-এ

The post বাগদাদ বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87/

No comments:

Post a Comment