Tuesday, June 2, 2020

কাবুলে মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে নিহত ২

ফাতেহ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের সুরক্ষিত গ্রিন জোনে মসজিদের ভেতরে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, স্থানীয় সময় ৭টা ২৫ মিনিটে ওয়াজির আকবার খান মসজিদে একটি বোমা বিস্ফোরণ হয়েছে।

তিনি আরও জানান, বিস্ফোরণে মসজিদের ইমাম মোল্লাহ মোহাম্মদ আয়াজ নিয়াজি নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

-এ

The post কাবুলে মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে নিহত ২ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%ae/

No comments:

Post a Comment