Thursday, June 4, 2020

পবিত্র দুই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিশ্ব মুসলিম উম্মাহর নিয়ন্ত্রণে দেয়ার দাবি

ফাতেহ ডেস্ক:

সৌদির পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাব্বা শরিফ এবং মদিনার মসজিদে নববির রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিশ্ব মুসলিম উম্মাহর নিয়ন্ত্রণে দেয়ার দাবিতে আন্তর্জাতিক কমিশন গঠনের আওয়াজ তুলেছে বেসরকারি সংস্থা আল-হারামাইন ওয়াচ নামের একটি সংগঠন।

জানা যায়, আন্তর্জাতিক এ কমিশন মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এ কমিশনে সারাবিশ্বের প্রত্যেক মুসলিম দেশের প্রতিনিধিত্ব করবে এবং পবিত্র দুই মসজিদের সার্বিক দায়িত্বপালন ও দেখাশোনা করবে।

এদিকে, মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের দেখাশোনা ও দায়িত্ব পালনে সৌদি সরকারের বছরের পর বছর ব্যর্থতার অভিযোগে এমন দাবি তোলা হয়েছে। এ বিষয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে আল-হারামাইন ওয়াচ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও)।

মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, ইতোমধ্যে আন্তর্জাতিক কমিশন গঠনের এ দাবিকে সমর্থন দিয়েছেন প্রায় ১০০ মুসলিম স্কলার (আলেম) ও মানবাধিকার কর্মী। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও আরব অঞ্চল এবং ইউরোপের মুসলিম দেশ ও আমেরিকার মুসলিমদের মধ্যে দুই পবিত্র নগরী ও হজের ব্যাপারে সাম্প্রতিক সময়ে সৌদি সরকারের নেয়া পদক্ষেপের ব্যাপারে সচেতনতা তৈরি করাই হলো তাদের মূল লক্ষ্য।

বেসরকারি সংস্থা আল-হারামাইন ওয়াচের দাবি, সৌদি প্রশাসন আন্তর্জাতিক আইন এবং পবিত্র মক্কা ও মদিনা নগরীতে মুসলিমদের প্রবেশের অধিকার লঙ্ঘন করছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার কিছু দেশ ও গ্রুপের মুসলমানদের হজ পালন ও দেশটি ভ্রমণের সুযোগ সীমিত করেছে। ইতিপূর্বে কাতার ও ইরানিদের হজ পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

আল-হারামাইন ওয়াচ আরও দাবি তোলে, সৌদি প্রশাসন দুই পবিত্র মসজিদের দেখাশোনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা এই দুই মসজিদকে ঘিরে সাংগঠনিক কোনো কার্যক্রমেও উন্নতি দেখাতে পারেনি। বরং স্থায়ী রাজনীতিকরণ করা হয়েছে।

-এ

The post পবিত্র দুই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিশ্ব মুসলিম উম্মাহর নিয়ন্ত্রণে দেয়ার দাবি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3/

No comments:

Post a Comment