ফাতেহ ডেস্ক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির বংশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নুর আলম মিয়া ও তার সঙ্গীয় ৩১ জন অফিসার, ফোর্সদের বেতন ও বোনাসের অংশ এবং পুরো রেশন দিয়ে দুইশ’ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে।
রবিবার বংশাল এলাকায় মহামারী করোনাভাইরাসের থাবায় কর্মহীন পড়া ২০০ মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা।
এ সব পরিবার প্রকাশ্যে কারও কাছে হাত পেতে সাহায্য নিতে পারেন না। বিভিন্ন সময়ে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে খাবারের সাহায্য চেয়েছেন। তাদের তালিকা তৈরি করে, বংশাল এলাকায় যে সব বাড়ি লকডাউন কিংবা আইসোলেশনে আছে এবং ১৫টি জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
বংশালের বিশিষ্ট ব্যবসায়ী মোসতাক রহমান বলেন, ইতোপূর্বে স্কুল, কলেজে মাস্ক বিতরণ, ফুটপাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করেছেন বংশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুর আলম মিয়া। তিনি ঈদ উপহার সামগ্রী বাসায় বাসায় ও মসজিদে মসজিদে নিজে পৌঁছে দেন।
এই পুলিশ কর্মকর্তার মতো সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
The post বেতনের টাকায় ইমাম মুয়াজ্জিন ও অসহায়দের ত্রাণ বিতরণ ৩২ পুলিশ সদস্যের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d/
No comments:
Post a Comment