ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরিফ হাসান নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৯তম ব্যাচের ছাত্র আরিফ চট্টগ্রামে চেম্বারে রোগী দেখতেন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআরের যুগ্ম সম্পাদক রাহাত আনোয়ার জানান, ডা. আরিফ ছয় দিনের জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন।
তিনি জানান. শুক্রবার সকালে তাকে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কমপক্ষে ৩১ জন চিকিৎসক মারা গেছেন। এ ছাড়া পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা যান।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৯ জন।
-এ
The post করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/
No comments:
Post a Comment