ফাতেহ ডেস্ক:
সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইকে।
আজ বৃহস্পতিবার (৪ঠা জুন), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।
হবিগঞ্জে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচিতে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে নগদ অর্থ সহায়তা পাবেন ১ হাজার ১৭৬ জন। এরই মধ্যে তালিকা জমাও দেয়া হয়েছে। কিন্তু খসড়া তালিকা বের হতেই মিলে নানা অনিয়ম। ৩শ’ জনের নামের বিপরীতে পাওয়া গেছে ৪টি মোবাইল নম্বর।
এর মাঝে একটি নম্বরে ৯৯ জন, একটিতে ৯৭ জন, একটি ৬৫ জন ও একটি ৪৫ জনের নাম দেওয়া হয়েছে। এসব মোবাইল নম্বর চেয়ারম্যানের আত্মীয় ও ঘনিষ্টদের। আবার একটি ওয়ার্ডে কোনো হিন্দু পরিবার বসবাস না করলেও সেই ওয়ার্ডের তালিকায় তিন জন হিন্দু ব্যক্তির নামও ছিলো।
বরখাস্তের প্রঙ্গাপনে উল্লেখ করা হয়, মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ স্থানীয় তদন্তের প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এর ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে, সরকারি ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ প্রমাণ হওয়ায় হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার শফিউল ইসলাম তফসিরকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
-এ
The post চার নাম্বারে ৩০৬ নাম! হবিগঞ্জের চেয়ারম্যান রফিকুল বরখাস্ত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a6%e0%a7%ac-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97/
No comments:
Post a Comment