Saturday, June 20, 2020

ধর্ম পালনে মনোযোগ, অভিনয় ছাড়ার ঘোষণা আরেক অভিনেত্রীর

ফাতেহ ডেস্ক:

সুজানা জাফরের পর এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আরেক অভিনেত্রী। শনিবার (২০ জুন) ফেসবুক লাইভে এসে অভিনয় ছাড়ার কথা জানান অভিনেত্রী অ্যানি খান।

অ্যানি বলেন, ‘গতবছর থেকেই মনে হচ্ছিল মিডিয়া থেকে দূরে সরে যাবো। জানুয়ারির ২৬ তারিখ থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে। মার্চের ১৯ তারিখ শেষবার শুটিং করেছি। তারপর তো করোনায় সবকিছু বন্ধ হলো। কারও দ্বারা প্রভাবিত হয়ে মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নেইনি। এ সিদ্ধান্ত আমার একান্তই ব্যক্তিগত। কারণ মৃত্যুর পর আমার হিসেব আমাকেই দিতে হবে। তাই আত্মোপলব্ধি থেকেই আমি মিডিয়ার কাজ থেকে সরে যাচ্ছি।

এই অভিনেত্রী বলেন, প্রতিনিয়ত অহরহ মৃত্যুর খবরগুলো যেভাবে শুনছি আগে সেভাবে শোনা যেতো না, শুনলেও নাড়া দিত না। বাবাকে হারালাম, চোখের সামনে কাছের মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছে। এগুলোর কারণে রিয়ালাইজেশনগুলো এসেছে। আমি একজন মুসলিম। মুসলিম হিসেবে ধর্মীয় বিষয়গুলো যতোই জানার চেষ্টা করছি ততই ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ছে। এতে করে অনেককিছুতে বিধিনিষেধ চলে আসছে। জীবনে সময় এতো স্বল্প অনুভব করছি যে মনে হচ্ছে দিনরাত ৪৮ ঘণ্টা হলে ভালো হতো। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি, নফল নামাজ পড়ছি, কোরআন হাদিস পড়ছি। অনেককিছু থেকে পিছিয়ে ছিলাম। সবকিছু আমাকে শিখতে হচ্ছে। এসব জানতে শিখতে কখন যে সময় চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না।

তিনি বলেন, দু মিনিট পরে আমি বাঁচবো কিনা জানি না। মৃত্যুর পরে অনন্ত কালের জন্য আমি কি সঞ্চয় করলাম? এ সবকিছু চিন্তাভাবনা মিলিয়ে আমি আর মিডিয়ার কাজে ফিরতে চাইছি না। এজন্য কেউ আমাকে ভণ্ড বলতে পারেন, খারাপ বলতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমার রিয়ালাইজেশনগুলো কেমন সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। মানুষ মাত্রই পরিবর্তনশীল। আমার মধ্যেও সবকিছু নিয়ে পরিবর্তন এসেছে। ধর্ম নিয়ে সারাক্ষণ চর্চা করে অন্যরকম এক শান্তি পাচ্ছি।

উল্লেখ্য, ছোট থেকেই টিভিতে বিভিন্ন অনুষ্ঠান করতেন অভিনেত্রী অ্যানি খান। ২০১৫ সাল পর্যন্ত অভিনয়ে অনিয়মিত ছিলাম। তারপর থেকে এ পর্যন্ত টানা নাটকে কাজ করে গেছেন।

The post ধর্ম পালনে মনোযোগ, অভিনয় ছাড়ার ঘোষণা আরেক অভিনেত্রীর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%9b/

No comments:

Post a Comment