Thursday, June 11, 2020

এবছর থাইল্যান্ডের হাজীদের জন্য হজ স্থগিত

ফাতেহ ডেস্ক:

করোনভাইরাসের প্রাদুর্ভাবের কারণে থাইল্যান্ডের মুসলমানদের জন্য এ বছর হজ স্থগিত করা হয়েছে।

থাইল্যান্ডে প্রতি বছর হজের কাজ সেদেশের ধর্ম মন্ত্রণালয় করে থাকে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এ বছর হজের জন্য মোট ৮ হাজার মুসলমান নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ৫ হাজার ৭০০ জন মুসলমান পরবর্তী বছর হজ পালনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এরমধ্যে এক হাজার জন হজযাত্র বাতিল করেছে। নাম নিবন্ধনকৃত মোট ৮ হাজার জনের মধ্যে মাত্র ১৩০০ জন হজে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

এ বছর যদি হজ অনুষ্ঠিত হয় তাহলে থাইল্যান্ড থেকে মাত্র ১৩০০ জন হাজি ওহীর দেশে যাবেন। হজযাত্রীদের অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

-এ

The post এবছর থাইল্যান্ডের হাজীদের জন্য হজ স্থগিত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87/

No comments:

Post a Comment