ফাতেহ ডেস্ক:
সাংবাদিক আবেদ খান এবং তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল শনিবার রাতে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
আবেদ খান জানান, তিনি ছাড়াও তার স্ত্রী সানজিদা আক্তার, ছেলে আসাদ করিম খান প্রিয় ও ছেলের বউ ঊর্মি, আট বছরের নাতি ও এক গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
আবেদ খান জানান, কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেওয়ায় পরিবারের সবার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে সবারই পজিটিভ এসেছে।
৭৫ বছর বয়সী আবেদ খান বর্তমানে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।
দৈনিক ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন আবেদ খান। ভোরের কাগজ, সমকাল, কালের কণ্ঠেরও সম্পাদক ছিলেন তিনি। তার স্ত্রী সানজিদা আক্তার, ছেলে ও ছেলের বউ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
-এ
The post সপরিবারে করোনায় আক্রান্ত সাংবাদিক আবেদ খান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/
No comments:
Post a Comment