ফাতেহ ডেস্ক:
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ বাজেট অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিশেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী বাজেটের অনুমোদন দেয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
করোনার নাজুক পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশায় আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করা হবে।
২০১৯-২০ অর্থবছরের বাজেটে ‘সমৃদ্ধ আগামীতে’ পৌঁছানের লক্ষ্য স্থির করে যে পথযাত্রা বাংলাদেশ শুরু করেছিল এক ভাইরাসের প্রবল গ্রাসে তা থমকে গেছে।
২০২০-২১ অর্থবছরের বাজেট দিতে গিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ভাবতে হয়েছে আগের উন্নয়ন দর্শনের বাজেটের চেয়ে ভিন্নভাবে। এখন তার প্রধান লক্ষ্য অর্থনীতির ক্ষত সারিয়ে তোলা। বছরের ব্যয়ের খরচ ও জমার ফর্দ সাজাতে গিয়ে তাকে মাথায় রাখতে হয়েছে করোনাকালে স্বাস্থ্য খাত যেন মহামারি সামাল দেয়ার সক্ষমতা পায়, উৎপাদন যেখানে বড় ধাক্কা খেয়েছে, সেখানে কৃষক যেন অন্তত ফসল ফলাতে পারেন, ১৬ কোটি মানুষের এ দেশে খাদ্য সংকট যেন না হয়; হঠাৎ কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষকে যেন সামাজিক নিরাপত্তা দেয়া যায়, বেকারত্ব যেন সমাজকে নতুন সংকটের পথে নিয়ে না যেতে পারে।
-এ
The post মন্ত্রিসভায় বাজেট অনুমোদন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6/
No comments:
Post a Comment