Monday, June 15, 2020

বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

ফাতেহ ডেস্ক:

নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম নির্মল তুড়ি (৩৫)। সোমবার ভোরে উপজেলার নিতপুর সীমান্তের ২২৭ মেইন পিলারে ভারতের অভ্যন্তরে নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

১৬ বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাতে বেশ কিছু ব্যবসায়ী গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ভোরে গরু নিয়ে আসার পথে আগ্রাবাদ ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের উপর গুলি ছোঁড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে ভারতের অভ্যন্তরে নির্মল তুড়ি মারা যান।

ভারতের ১৫৯ আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।

The post বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/

No comments:

Post a Comment