Sunday, June 21, 2020

চীনা সেনাদের শায়েস্তায় তিন বাহিনীকেই ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

লাদাখের গালওয়ান সীমান্তে সংঘর্ষের পর চীনা সেনাদের জবাব দিতে তিন বাহিনীকেই ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছে ভারত। খবর আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, রোববার চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াতসহ তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এমনই বার্তা দিয়েছেন বলে সেনা সূত্র জানিয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, চীনের সঙ্গে পুরো সীমান্ত এলাকাতেই জল, স্থল ও আকাশে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি চীনা সেনাদের গতিবিধিও নখদর্পণে রাখার কথা বলেছেন তিনি।

এর আগে প্যাংগং সো-তে গত মাসের ৫-৬ তারিখ ও গালওয়ান উপত্যকায় ১৫ জুন সংঘর্ষ হয়। প্রতিবারই দল বেঁধে ডাণ্ডা ও লোহার আংটা লাগানো রড নিয়ে ভারতীয় জওয়ানদের তাড়া করেছিল চীনা বাহিনী। লাদাখের গালওয়ান সীমান্তে সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে সম্পর্কে গুরুতর অবনতি ঘটেছে। প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দুই দেশ ক্রমেই যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে।

১৫ জুন মধ্যরাতে চীনা সেনাদের হামলায় ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই দেশই সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করছে।

The post চীনা সেনাদের শায়েস্তায় তিন বাহিনীকেই ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছে ভারত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a4/

No comments:

Post a Comment