ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়াল ৪ লাখ ৪৫ হাজার। এছাড়াও করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৬১ হাজার ৪৫৬ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫৯৬ জন (দুই শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৩ লাখ ৬ হাজার ৪২৬ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে প্রাণঘাতী করোনা বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে মঙ্গলবার পর্যন্ত মোট ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট ৯৪ হাজার ৪৮১ জনের মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।
-এ
The post বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ৪৫ হাজার ছাড়াল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a7%aa-%e0%a6%b2%e0%a6%be/
No comments:
Post a Comment