ফাতেহ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকূপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জাহাঙ্গীর নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আয়নালের ছেলে।
শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ১০টার দিকে তেলকুপি সীমান্ত এলাকায় জাহাঙ্গীর পাখি ধরার জন্য অবস্থান করছিলেন। এ সময় ভারতের চুরি অনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে প্রথমে মারধর ও পরে গুলি করে হত্যা করে চলে যায়। তার বাম পায়ের উরুতে গুলি লাগে। তার হাতেও আঘাতের চিহ্ন রয়েছে।
পরে স্থানীয়রা জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। বর্তমানে তার মরদেহ তেলকুপি গ্রামে রয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসানের কাছে ঘটনা নিশ্চিত হওয়ার জন্য কয়েক দফা ফোন দিলেও তিনি ফোনটি কেটে দেন। খুদেবার্তা দিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি।
The post শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%ab%e0%a7%87/
No comments:
Post a Comment