ফাতেহ ডেস্ক:
আফগানিস্তানের পূবাঞ্চলীয় গজনী প্রদেশে বুধবার তালেবান বিদ্রোহীদের গোপন আস্তানায় বিমান হামলায় সাত বিদেশি যোদ্ধাসহ মোট ১৫ জন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর সিনহুয়া’র।
বিবৃতিতে বলা হয়, বুধবার বিকেলে প্রাদেশিক রাজধানী গজনী নগরীর উপকণ্ঠে আশাকওয়াল ও নুগাহী এলাকায় হামলার ঘটনায় যুদ্ধবিমান সমর্থিত সৈন্যরা পাল্টা হামলা চালিয়ে সাত বিদেশী নাগরিকসহ ১৫ জনকে হত্যা করে। বাকিরা পালিয়ে যায়।
গজনী প্রদেশের কয়েকটি অংশে তালেবান বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। তবে তারা এ ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি তারা।
The post আফগানিস্তানের গজনীতে বিমান হামলায় নিহত ১৫ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae/
No comments:
Post a Comment