Tuesday, August 18, 2020

জানাজায় অংশ নেয়ার পথে মাইক্রোবাস পুকুরে, নিহত ৮

ফাতেহ ডেস্ক:

স্বজনের জানাজায় যাওয়ার পথে ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজনসহ আট যাত্রী। আহত হয়েছেন আরো ছয় জন।

আজ (মঙ্গলবার) সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাশাটি নামক স্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে একই পরিবারের চারজনসহ আটজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-শেরপুর সড়কে ফুলপুরের বাশাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর জেলার নালিতাবাড়িতে স্বজনের জানাজায় যোগ দেয়ার উদ্দেশে যাচ্ছিলেন মাইক্রোবাসটির যাত্রীরা।

খবর পেয়ে ফুলপুর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। পরে শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন শিশু, পাঁচজন নারী ও দুইজন পুরুষ। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরো ছয়জনকে।

মাইক্রোবাসটিতে ১৫জন যাত্রী ছিলো বলে জানা গেছে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

The post জানাজায় অংশ নেয়ার পথে মাইক্রোবাস পুকুরে, নিহত ৮ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%82%e0%a6%b6-%e0%a6%a8%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87/

No comments:

Post a Comment