Saturday, August 8, 2020

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ফাতেহ ডেস্ক:

ময়মনসিংহের মুক্তাগাছায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার মানকোন নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনই একই পরিবারের।

নিহতরা হলেন- টাঙ্গাইলের মধুপুরের নয়াপাড়া গ্রামের নুরুল ইসলাম (৩৮), তার স্ত্রী তাসলিমা (২৮), মেয়ে লিজা (১২), মুক্তাগাছা উপজেলার মলাজানিয়া বাড়ির নজরুল ইসলাম (৩৫) ও একই উপজেলার চেচুয়া এলাকার আলাদুল (৩৮), মুক্তাগাছার সাইফুল ইসলাম (৪৫) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার নজরুল ইসলাম (৫৫)।

অটোরিকশার সাত যাত্রী নিহত হয় মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে ওই এলাকায় জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক বাস ও চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

-এ

The post ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf/

No comments:

Post a Comment