Wednesday, August 19, 2020

অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৭ আগস্ট

ফাতেহ ডেস্ক:

অস্ত্র আইনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। আগামী ২৭ আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করা হয়েছে।

বুধবার ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নেন। এদিকে, সাহেদকে তৃতীয় দিনের মতো রিমান্ডে নেয় দুদক। সেখান থেকে তাকে আদালতে হাজির করা হয়। সাহেদের পক্ষে জামিনের আবেদন করা হলে তা নাকচ করে আদালত।

আদালতের অনুমতি নিয়ে সাহেদের সঙ্গে কথা বলেছেন তার আইনজীবী মোহাম্মদ নাজমুল হোসেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল জানান, অস্ত্র মামলার শুনানি শেষে সাহেদকে আবার দুদকে নেয়া হয়।

The post অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৭ আগস্ট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf/

No comments:

Post a Comment