ফাতেহ ডেস্ক:
জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে ট্রেন ভ্রমণের বাধ্যতামূলক সিদ্ধান্ত থেকে সরে এসেছে রেলপথ মন্ত্রণালয়। তবে ট্রেনের টিকেট কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র লাগবে। একটি জাতীয় পত্র দেখিয়ে কেনা যাবে চারটি টিকেট।
আজ (বৃহষ্পতিবার) রেলপথ মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে যাত্রীদের ট্রেনে যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক সঙ্গে রাখার বিষয়টি শিথিল করা হয়েছে। তবে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের টিকিট কেনা ও ট্রেন ভ্রমণ করা যাবে।
এর আগে গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়।
The post ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র রাখার শর্ত শিথিল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%9f/
No comments:
Post a Comment