ফাতেহ ডেস্ক:
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রামের একটি আদালতে মামলাটি করেন বিপ্লব পার্থ নামের স্থানীয় এক সাংবাদিক। বিকেলে এ বিষয়ে আদেশ দেওয়া হতে পারে বলে জানা গেছে।
জানা যায়, বিচারক আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে (সিএমএম আদালত-২) এদিন বেলা সাড়ে ১১টার দিকে মামলাটি দায়ের করা হয়। বাদী বিপ্লব পার্থ পরে নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সম্প্রতি এক সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সনাতন ধর্ম, ধর্মগ্রন্থ ও হিন্দু ধর্মের প্রবর্তক রামকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। রামায়ণ ও মহাভারত নিয়েও কটূক্তি করেন তিনি। যা দেশের সনাতন ধর্মাবলম্বীদের মনে আঘাত দিয়েছে।
আদালত আজ বিকেলে এ বিষয়ে আদেশ দেবেন বলেও জানান বাদী।
উল্লেখ্য, ভাসানী অনুসারী পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে গত ৯ আগস্ট এক সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘সম্প্রতি ঈদুল আজহা গেল। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের ২৫ কোটি মানুষ তাদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করতে পারেনি। নিষেধাজ্ঞার কারণে তারা গরুর মাংস খেতে পারল না। অথচ হিন্দুরা এমনকি নরেন্দ্র মোদির (ভারতের প্রধানমন্ত্রী) পূর্বপুরুষরা চিরকাল গরুর মাংস খেত। ২৫ কোটি মুসলমানকে তাদের ধর্ম পালন করতে দিচ্ছে না চোখ অন্ধ ভারত।
ডা. জাফরুল্লাহ আরো বলেন, ভারত রাম মন্দির প্রতিষ্ঠা করেছে একটা কাল্পনিক কাহিনীর ওপর ভিত্তি করে। প্ররোচনা ও মিথ্যাচারের গল্পকাহিনী রয়েছে মহাভারত ও রামায়ণ দুটোর মধ্যেই। আর সেই গল্পকাহিনীর ওপর ভিত্তি করেই ভারত ৫০০ বছরের পুরোনা বাবরি মসজিদ ভেঙে ফেলেছে এবং সেখানে আজগুবি রাম মন্দির নির্মাণ করেছে। ভারতীয়দের জন্য এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এমনকি এর বিরুদ্ধে একটা কথাও বলিনি আমরা যারা বাংলাদেশের মানুষ।
The post ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a1%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87/
No comments:
Post a Comment