Friday, August 7, 2020

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ১৬

ফাতেহ ডেস্ক:

ভারতের কেরালায় এয়ার ইনডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দুবাই থেকে ১৯১ আরোহী নিয়ে নামার সময় রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায় উড়োজাহাজটি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালার কালিকট (কোঝিকোড়) বিমানবন্দরে অবতরণের সময় ফ্লাইট আইএক্স ১৩৪৪ দুর্ঘটনায় পড়ে। স্থানীয় পুলিশ ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

বিমান দুর্ঘটনার খবরে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক এক বিবৃতিতে বলেছেন, উড়োজাহাজটি নামার সময় সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। সে কারণে উড়োজাহাজের চাকা পিছলে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

The post এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ১৬ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%9c%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%a6/

No comments:

Post a Comment