ফাতেহ ডেস্ক:
সৌদি আরবের ৬ বছরের শিশু “হুনাইন মুহাম্মাদ হাবীব” সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
এই শিশুর মা তার মেয়ের সম্পর্কে বলেছেন আমার অনেক আশা ছিল যে আমার মেয়ে কুরআনের হাফেজ হবে এবং অবশেষে তা সফল হয়েছে। মেয়ের দুই বছর থেকে পবিত্র কুরআনের ছোট সূরা সমূহ মুখস্থ করতে শুরু করি।
হুনাইন মুহাম্মাদ হাবীব বলেন হুনাইনের যখন তিন বছর বয়স তখন থেকে নিয়মিত কুরআন মুখস্থ করায়।
তিনি আরও বলেন, কোয়ারেন্টাইনের সময় বাড়িতে থাকতে হয়েছে এবং এই সময়টি আমরা পবিত্র কুরআন মুখস্থ করার ক্ষেত্রে ব্যয় করি।
হুনাইনের মা বলেন সূরা ইউনুস থেকে কুরআন হেফজ করানো শুরু করি এবং এভাবে সম্পূর্ণ কুরআন হেফজ করানো হয়।
সৌদি আরবের ৬ বছরের এই মেয়েটি মাকনুন নামক একটি স্কুলে পড়ছেন। এই স্কুলটি কুরআন হেফজ সেন্টারের সাথে সম্পর্কযুক্ত।
The post কুরআন হেফজ করলেন সৌদির ৬ বছরের শিশু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%ac-%e0%a6%ac/
No comments:
Post a Comment