ফাতেহ ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ শহরে পাকিস্তানি কনস্যুলেটের কাছে পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে এক ১২ জন।
বুধবার কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, পাকিস্তানের ভিসা দেয়ার জন্য মঙ্গলবার ওই দূতাবাস থেকে টোকেন দেয়া হচ্ছিল আফগানিস্তানের নাগরিকদের। এই টোকেন সংগ্রহ করতে সেখানকার একটি খালি মাঠে জমায়েত হয়েছিলেন কমপক্ষে তিন হাজার আফগান নাগরিক।
দুর্ঘটনার বিষয়ে প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি বলেছেন, ঘটনাস্থলে পদদলিত হয়ে মারা গেছেন কমপক্ষে ১৫ জন। আহত হয়েছেন ১১ জন নারী এবং কিছু প্রবীণ নাগরিক আহত হয়েছেন।
The post পদদলিত হয়ে আফগানিস্তানে নিহত ১৫ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/
No comments:
Post a Comment