Friday, October 23, 2020

পটুয়াখালীতে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৫ যাত্রীর মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক:

পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৫ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে উদ্ধারকারী দলের সদস্যরা আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত মরদেহগুলো হচ্ছে- রাঙ্গাবালী থানার পুলিশ কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার হুমায়ুন কবির (৩০), গলাচিপার আমখোলার হাসান (৩৫) ও বাউফলের কনকদিয়ার ইমরানের (৩৪)।

গত বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ১৭ জন যাত্রীসহ আহম্মেদ এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি স্পিডবোট গলাচিপার পানপট্টির উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে আগুনমুখা নদীর মাঝখানে ঢেউয়ের তোড়ে তলা ফেটে ১৭ যাত্রী এবং একজন চালকসহ স্পিডবোটটি তলিয়ে যায়। এর দেড় ঘণ্টা পর উদ্ধার অভিযান চালিয়ে চালকসহ ১৩ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও ৫ জন যাত্রীকে খুঁজে পাওয়া যায়নি।

The post পটুয়াখালীতে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৫ যাত্রীর মরদেহ উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%9f%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%a1%e0%a7%81/

No comments:

Post a Comment