আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত ও ইজরাইল তাদের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের বিষয়ে একমত হয়েছে। মঙ্গলবার দু’পক্ষের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার কথা ঘোষণা দেন ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর খালিজ টাইমস।
সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদল ইজরাইল সফরে পৌঁছানোর পর নেতানিয়াহু এই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা আজ ইতিহাস রচনা করছি। সংযুক্ত আরব আমিরাত থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক সফর। আজ আমরা চারটি চুক্তি স্বাক্ষর করছি যা অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং বিমান চলাচলের বিষয়গুলোর পরিবর্তন করবে।
এর আগে আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা ইজরাইলের উদ্দেশে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে রওনা দেন। তাদের সঙ্গে রয়েছেন আমেরিকার কয়েকজন কর্মকর্তা।
আমিরাতের বিমানটি তেল আবিবের বাইরে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। সেখানে মাস্ক পরা অবস্থায় নেতানিয়াহু আরব আমিরাতের প্রতিনিধিদলকে স্বাগত জানান।
The post ভিসামুক্ত ভ্রমণে একমত ইজরাইল-আমিরাত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%87%e0%a6%9c/
No comments:
Post a Comment