ফাতেহ ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের অপব্যবহারের অভিযোগ এনেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তার অভিযোগ, সেনাবাহিনীর মাধ্যমে রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা করেছিল পাকিস্তান মুসলিম লীগ। ইমরান খান এমন সময় এ অভিযোগ করলেন, যখন পাকিস্তানের বিভিন্ন জায়গায় ইমরান বিরোধী বিক্ষোভ করছে মুসলিম লীগ ও পিপিপি নেতৃত্বাধীন জোট। খবর দ্য ডনের।
শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদে টাইগার ফোর্সের সম্মেলনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন ইমরান খান। তিনি বলেন, প্রতিনিয়তই পাকিস্তান সেনাবাহিনী দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে। অথচ সরকারবিরোধী র্যা লিতে নওয়াজ শরীফ ভিডিও বক্তব্যে নিজ দেশের সেনাবাহিনীকে নিয়ে অবাস্তব তথ্য দিয়েছেন।
ইমরান দাবি করেন, সাবেক জেনারেল গুলাম জিলানীর পৃষ্ঠপোষকতায় প্রথম মন্ত্রী হন নওয়াজ। পরবর্তীতে জেনারেল জিয়াউল হকের জুতা পলিশ করে প্রধানমন্ত্রী হন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, নওয়াজ শরীফকে পছন্দ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আমাকে পছন্দ করেন না। কারণ, আমি মোদির চরমপন্থার চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরেছি।
The post সেনাবাহিনীকে অপব্যবহারের জন্য নওয়াজ শরীফকে দুষলেন ইমরান খান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/
No comments:
Post a Comment