Saturday, October 10, 2020

খুলনার সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

ফাতেহ ডেস্ক:

খুলনার ডুমুরিয়ায় বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে আমিনুল ইসলাম ও মিজানুর রহমান শেখ নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় দুর্ঘটনা ঘটে। জানা যায়, সাতক্ষীরা থেকে যাত্রীবাহি বাস খুলনায় আসার পথে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় মাহেন্দ্র’র সাথে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার সাজিয়ারা গ্রামের মাহেন্দ্রা চালক আমিনুল ইসলাম (৫৫) এবং গাড়ির যাত্রী একই উপজেলার সাহস গ্রামের মিজানুর রহমান শেখ (৬০)।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়কের বিপদজনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনায় এপর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

এদিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আমিনুল ও মিজানুর। দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থাও আশংকাজনক। দুপুরে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে- সাতক্ষীরার কলারোয়া ঘোরদোর এলাকার মৃত নওশের আলী দফাদারের ছেলে হাবিবুর রহমান (৩২) এবং ডুমুরিয়া বাসিন্দা নিতাই (৪৫)। নিহতের পরিবারে স্বজনহারা আত্মনাতে এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশে সৃষ্টি হয়েছে।

-মেহেদি

The post খুলনার সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%82/

No comments:

Post a Comment