ফাতেহ ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ হাজার ৭৬৭টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৪৪২ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৭৫ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫২৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
-এটি
The post দেশে আরও ২৭ মৃত্যু, শনাক্ত ১৪৪২ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%ad-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4/
No comments:
Post a Comment