Friday, October 9, 2020

ধর্ষণের বিচারের দাবিতে খেলাফত ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

দেশব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাদ জুমা রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। যুবক-যুবতীদের মাদকাসক্তি, প্রযুক্তির অপব্যবহার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা ধর্ষণের অন্যতম কারণ হিসেবে আখ্যায়িত করেন বক্তারা।

সমাবেশে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, নোয়খালী বেগমগঞ্জ এলাকার নিরীহ এক গৃহবধুকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও পাশবিক নির্যাতনের ঘটনা জাহিলী যুগের সকল বর্বরতাকেও হার মানিয়েছে। অধিকাংশ খুন, ধর্ষণ ও নারী নির্যতনের সাথে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের চরিত্রহীন নেতা কর্মীরা জড়িত। অপরাধীদের কেউ কেউ গ্রেফতার হলেও দলীয় নেতাদের সুপারিশে ছাড়া পেয়ে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, যারা বিভিন্ন সময়ে নারী অধিকারের নামে গলাবাজি করে তারা আজ কোথায় তা জাতি জানতে চায়। ময়মনসিংহে নারীর বিবস্ত্র ভাস্কর্য তৈরী করে গোটা নারী জাতিকে অপমান করা হয়েছে। অবিলম্বে এ ভাস্কর্য সরকারি ভাবে ভাঙ্গতে হবে। ধর্ষণ বন্ধে কুরআনের আইনের বিকল্প নেই। তিনি নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে শরিয়াহ বোর্ড কায়েম করে অপরাধে জড়িতদের কুরআনের আইনে দ্রুত বিচার কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী বলেন, যুবক-যুবতীদের মাদকাসক্তি, প্রযুক্তির অপব্যবহার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা ধর্ষণের অন্যতম কারন।

সভাপতির ভাষণে মুফতি জাকির বিল্লাহ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণের আইন মৃত্যুদন্ড থাকলেও বাংলাদেশে এই আইন নেই। অবিলম্বে ধর্ষণের মৃত্যদন্ড আইন করে তা কার্যকর করা হলে সারাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে।

The post ধর্ষণের বিচারের দাবিতে খেলাফত ছাত্র আন্দোলনের বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%96/

No comments:

Post a Comment