ফাতেহ ডেস্ক:
ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর দাবি, করোনা মহামারি মোকাবেলায় ভারতের চেয়ে বেশি সফলতা দেখিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। খবর পাকিস্তানের জিও নিউজের।
ইন্ডিয়ান টাইমসের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়, রাহুল গান্ধী দাবি করেছেন, পাকিস্তান ও আফগানিস্তান নিজ নিজ দেশের করোনা পরিস্থিতি ভারতের চেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে।
এসময় তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ কর্তৃক প্রকাশিত বিভিন্ন দেশের অর্থনৈতিক গ্রাফ নিয়েও কথা বলেন। শঙ্কা প্রকাশ করে তারা বলেন, আগামীতে ভারত ১০ দশমিক ৩ শতাংশ অর্থনৈতিক সংকোচনের মুখে পড়বে।
The post করোনা নিয়ন্ত্রণে ভারতের চেয়ে পাকিস্তান বেশি সফল: রাহুল গান্ধী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment