Thursday, October 22, 2020

এস-৪০০ ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেই ফেললো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করেই রাশিয়া থেকে কেনা এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

দেশটি বিবৃতিতে জানিয়েছে, কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তাদের সেনাবাহিনী।

খবরে বলা হয়, আড়াই বিলিয়ন ডলারে কেনা ওই রুশ সমারাস্ত্রটি গত শুক্রবার পরীক্ষার সময় উপকূলীয় শহর সিনোপ থেকে একটি ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উড়ে যেতে দেখা যায়।

চলতি সপ্তাহে এই ব্যবস্থা পরীক্ষা চালানোর কথা ছিল দেশটির। এর আগে এই পরীক্ষাকে সামনে রেখে কৃষ্ণ সাগরের ওই এলাকায় নৌযান ও বিমান চলাচলে সতর্কতা জারি করে তুরস্ক।

The post এস-৪০০ ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেই ফেললো তুরস্ক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%b8-%e0%a7%aa%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95/

No comments:

Post a Comment