আন্তর্জাতিক ডেস্ক:
লিবিয়ার যুদ্ধরত দলগুলোর মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি এই চুক্তিকে বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন।
শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। খবর আল আরাবিয়ার
তিনি বলেন, যুদ্ধবিরতির এই চুক্তি (লিবিয়ার) উচ্চপর্যায় থেকে করা হয়নি। সময় বলে দেবে নিম্নপর্যায়ের ব্যক্তিদের করা ওই চুক্তি কতদিন বজায় থাকে। সুতরাং এই চুক্তিকে তার কাছে বিশ্বাসযোগ্যতার অভাবের মতো বলেই মনে হচ্ছে, যোগ করেন এরদোগান।
জাতিসংঘ মিশন জানায়, দুই পক্ষের পাঁচজন করে সামরিক সদস্য জেনেভায় স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। ঐতিহাসিক এই চুক্তি লিবিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
শুক্রবার জাতিসংঘের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, লিবিয়ায় যুদ্ধরত উভয় পক্ষের সামরিক প্রধানরা আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। একে ঐতিহাসিক চুক্তি হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। এর ফলে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলা দেশটিতে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
The post লিবিয়ার যুদ্ধবিরতি চুক্তি উচ্চপর্যায় থেকে করা হয়নি: এরদোগান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4/
No comments:
Post a Comment