আন্তর্জাতিক ডেস্ক:
আজারবাইজানের সাথে চলমান যুদ্ধে আর্মেনিয়াকে রক্ষার কোনো বাধ্যবাধকতা রাশিয়ার নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ আজারবাইজানের সাথে এই যুদ্ধ আর্মেনিয়ার ভূখণ্ডে হচ্ছে না। খবর ডেইলি সাবাহ।
আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে চলমান যুদ্ধের দশম দিনে বুধবার রাশিয়ার সরকারি প্রচারমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন একথা বলেন।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সর্বশেষ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন বলে রুশ ওই বার্তা সংস্থা জানিয়েছে।
উল্লেখ্য, কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃত কিন্তু ওই এলাকায় জাতিগত আর্মেনিয়ার লোকজনের বসবাস বেশি। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কারাবাখ অঞ্চলে হামলা চালিয়ে সেখান থেকে আজেরি জনগোষ্ঠীকে তাড়িয়ে দেয় এবং কারাবাখ অঞ্চলকে তারা দখল করে নেয়।
এসব সন্ত্রাসীর প্রতি আর্মেনিয়ার সমর্থন ছিল। সম্প্রতি আজারবাইজানের সেনাদের ওপর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা হামলা চালালে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত দশ দিনের সংঘর্ষে এ পর্যন্ত তিনশ’র বেশি সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
The post আর্মেনিয়াকে একলা করে চলে যাচ্ছে রাশিয়া appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87/
No comments:
Post a Comment