Wednesday, October 14, 2020

ফিলিস্তিনিদেরকে অকৃতজ্ঞ জাতি বললো আমিরাতের উপ-পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদেরকে অকৃতজ্ঞ জাতি বলে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের উপ-পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ তার এক টুইটার বার্তায় লিখেছেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই বক্তব্য এবং সমালোচনায় আমি মোটেই অবাক হই নি, কারণ তারা অকৃতজ্ঞ জাতি।’ খবর পার্সটুডে।

এর আগে ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সালমান আল-হারফি ফ্রান্সের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইন ইজরাইলের চেয়েও বেশি ইজরাইল হয়ে গেছে এবং তারা মূলত জাতিসঙ্ঘ সনদকে লঙ্ঘন করছে।’

তিনি আরো বলেন, ইজরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তিনি মোটেই অবাক হননি। কারণ বহু আগে থেকেই ফিলিস্তিনিদেরকে ত্যাগ করেছে সংযুক্ত আরব আমিরাত এবং তারা ইজরাইলের সঙ্গে গোপন সম্পর্ক রক্ষা করে আসছিল। তিনি বলেন, নতুন যা হয়েছে তা হচ্ছে প্রকাশ্য সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং আমি তাদেরকে তাদের আসল চেহারা প্রকাশ করার জন্য ধন্যবাদ দেবো।’

ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, প্রকৃতপক্ষে কখনই সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনের পক্ষে ছিল না বরং তারা ১৯৮৫ সালে ফিলিস্তিনে সম্পদ আটক করেছিল।

সালমান আল-হারফি সংযুক্ত আরব আমিরাতের শাসকদের সমালোচনা করে বলেন, যুবরাজ জায়েদ আল-নাহিয়ান স্বৈরশাসকের মতো কাজ করছেন এবং নিজে পরিচিতি পাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি আগুন নিয়ে খেলছেন।

The post ফিলিস্তিনিদেরকে অকৃতজ্ঞ জাতি বললো আমিরাতের উপ-পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/65075-2/

No comments:

Post a Comment